বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিএনপির আরও নেতাদের পদত্যাগের খবর, যা জানাল দল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির আরও নেতাদের পদত্যাগের খবর, যা জানাল দল
বিএনপির আরও নেতাদের পদত্যাগের খবর, যা জানাল দল

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির আরও কয়েকজন নেতা পদত্যাগ করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও আসে। তবে বিএনপি জানিয়েছে, এসব খবরের কোনো সত্যতা নেই।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে কয়েকজন সাংবাদিক বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার।

শায়রুল কবির খান আরও জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন তিনি।

শায়রুল কবির জানান, তিনি নিজেও ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। দয়া করে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : বিএনপি পদত্যাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বিএনপির আরও নেতাদের পদত্যাগের খবর, যা জানাল দল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির আরও কয়েকজন নেতা পদত্যাগ করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও আসে। তবে বিএনপি জানিয়েছে, এসব খবরের কোনো সত্যতা নেই।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে কয়েকজন সাংবাদিক বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার।

শায়রুল কবির খান আরও জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন তিনি।

শায়রুল কবির জানান, তিনি নিজেও ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। দয়া করে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream