বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আ.লীগ নেতাদের যোগসাজশে কানুনগো ফজলুর কোটি টাকা আত্মসাৎ!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আ.লীগ নেতাদের যোগসাজশে কানুনগো ফজলুর কোটি টাকা আত্মসাৎ!
আ.লীগ নেতাদের যোগসাজশে কানুনগো ফজলুর কোটি টাকা আত্মসাৎ!

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে ক্ষতিপূরণের অর্থ ছাড়ে নজিরবিহীন অনিয়ম ও কয়েক কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে সাবেক কানুনগো ফজলুর রহমানের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, কয়েকজন অসাধু সার্ভেয়ার এবং একটি সংঘবদ্ধ দালাল চক্রের যোগসাজশে পায়রা বন্দর (পায়রা পোর্ট) মেগা প্রকল্পের আওতাধীন ইটবাড়িয়াতলি, ধুলাসার, লালুয়াসহ বিভিন্ন মৌজা এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের বিপুল পরিমাণ অর্থ তিনি অবৈধভাবে উপার্জন ও আত্মসাৎ করেন।

ভুক্তভোগী ও স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, পায়রা পোর্ট মেগা প্রকল্পের ইটবাড়িয়াতলি, ধুলাসার ও লালুয়া মৌজাসহ পটুয়াখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণের চেক পেতে জমির মালিকদের চরম হয়রানি ও জিম্মি দশার শিকার হতে হতো। অভিযোগ রয়েছে, ফজলুর রহমান এলএ শাখায় কর্মরত থাকাকালীন নথিপত্র যাচাই-বাছাই ও চেক ছাড়ের প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে কৃত্রিম জটিলতা ও দীর্ঘসূত্রতা তৈরি করতেন। এরপর তার নিয়ন্ত্রিত দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ আদায় এবং জাল-জালিয়াতি ও ভুয়া কাগজপত্র সৃজনের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লালুয়া মৌজার এক ভুক্তভোগী জমির মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের পৈতৃক জমি পায়রা পোর্ট মেগা প্রকল্পে অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই জমির ক্ষতিপূরণের চেক তুলতে গিয়ে মাসের পর মাস এলএ শাখায় ঘুরতে হয়েছে। কানুনগো ফজলুর রহমানের নির্ধারিত দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা না দেওয়া পর্যন্ত আমার ফাইল একচুলও নড়েনি।"

ইটবাড়িয়াতলি ও ধুলাসার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, "সব কাগজপত্র বৈধ থাকার পরও নানা অজুহাতে আমার বিল আটকে রাখা হয়েছিল। বাধ্য হয়ে ধারদেনা করে দালাল চক্রের হাতে ঘুষের টাকা তুলে দেওয়ার পর চেক হাতে পাই। মেগা প্রকল্পের বিভিন্ন মৌজার জমি অধিগ্রহণকে পুঁজি করে গড়ে ওঠা এই সংঘবদ্ধ দুর্নীতিবাজ সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার এসব অনিয়ম ও দুর্নীতির গোমর ফাঁস হতে শুরু করে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে কর্তৃপক্ষ প্রথমে তাকে এলএ শাখা থেকে সরিয়ে জেলা প্রশাসনের এসএ শাখায় বদলি করে। পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে তৎকালীন জেলা প্রশাসক তাকে মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করেন। বর্তমানে তিনি সেখানেই কানুনগো পদে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পায়রা বন্দরসহ সরকারি মেগা প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর ও দুঃখজনক। এলএ শাখার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, কানুনগো ফজলুর রহমানের এই দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ভুক্তভোগী এবং স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কানুনগো ফজলুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন। তবে ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দেওয়ার পরপরই তিনি তড়িঘড়ি করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরবর্তীতে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি প্রায় সাত মাস আগে এখানে যোগদান করেছি। আমার যোগদানের আগে থেকেই কানুনগো ফজলুর রহমান এখানে কর্মরত রয়েছেন। তাই তার পূর্বের কর্মস্থলের দুর্নীতির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এলএ শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাদের যোগসাজশে কানুনগো ফজলুর কোটি টাকা আত্মসাৎ!

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream