বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মোঃ শিপন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালি মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কারবারি শিপনকে আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন উপজেলার যুগিরকান্দা গ্রামের মোঃ আব্দুল হাই হাওলাদারের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হবে।
মতামত