বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হাওলাদার হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
১৬ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল - কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পারিবারের সদস্য সহ এলাকার সর্বস্তরের নারী- পুরুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে নিহতের স্ত্রী কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, " তার স্বামীর হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের গ্রেফতার করেছেনা। তিনি বলেন, আসামি গ্রেফতার না হওয়ায় তাদের পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন। নিহতের পারিবার ও এলাকাবাসীর দাবি আনোয়ার হাওলাদার হত্যার পর বেশ কিছু দিন পার হলেও একজন আসামিকেও পুলিশ গ্রেফতার করতে না পারায় বিষয়টি পুলিশের দায়িত্বের অবহেলা ছাড়া আর কিছু না।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আনোয়ার হাওলাদার নিহত হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনো চিন্হিত সন্ত্রাসী খুনি সমীর,নাসিম,সোহেল, নয়ন ও সাকিব সহ জড়িত দের গ্রেফতার করতে পারনি। তারা বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে হত্যাকারী একজনও গ্রেফতার না হওয়ায় এলাকায় চড়ম ক্ষোভ ও আতংক বিরাজ করছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃর্ধা সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি ও নিহতের পারিবারের সদস্য গন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আদিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হত্যা কান্ডের সাথে জড়িত আসামিদের ধরার জন্য পুলিশের অভিযান চলমান আছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
মতামত