সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে মির্জাপুর চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে সংবাদ সংগ্রহ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি, ভয়ভীতি কিংবা অন্যায় মামলার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সখীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

বক্তারা অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। কোনো ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে কাউকে হয়রানি বা হয়রানিমূলক মামলায় জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে সত্যকে আড়াল করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এ ঘটনায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ, হয়রানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে গ্রেপ্তার চার সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের ন্যায়সংগত দাবি দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মির্জাপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream