সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাথরবোঝাই ট্রাকে কোটি টাকার ভারতীয় মোবাইল, আটক চালক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাথরবোঝাই ট্রাকে কোটি টাকার ভারতীয় মোবাইল, আটক চালক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে ৩৬টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ছিল মোবাইলগুলো। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করা হয়। আটক চালকের নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে।

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাকটি তল্লাশি করে ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। পাথর ও ট্রাকসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি। জব্দ করা ট্রাকটির নম্বর WB-73-G-4001। আটক চালক ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


পাথরবোঝাই ট্রাকে কোটি টাকার ভারতীয় মোবাইল, আটক চালক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে ৩৬টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ছিল মোবাইলগুলো। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করা হয়। আটক চালকের নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে।

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাকটি তল্লাশি করে ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। পাথর ও ট্রাকসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি। জব্দ করা ট্রাকটির নম্বর WB-73-G-4001। আটক চালক ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

#


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream