মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তেলিগাতী এলাকার আনোয়ার হোসেন ও  নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে। 

জানা গেছে, আনোয়ার হোসেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি  ও নুরুজ্জামান খান পুতুল স্থানীয় বিএনপির সমর্থক।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত দলীয় নোটিশে তাদের দুজনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ভুক্তভোগী শিক্ষিকা নিবেদিতা দেবের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর ও অনাগত সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

 এ ব্যাপারে জানতে চাইলে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন।  শিক্ষিকার সঙ্গে শুধু কথা বলতে চেয়েছিলেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তেলিগাতী এলাকার আনোয়ার হোসেন ও  নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে। 

জানা গেছে, আনোয়ার হোসেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি  ও নুরুজ্জামান খান পুতুল স্থানীয় বিএনপির সমর্থক।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত দলীয় নোটিশে তাদের দুজনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ভুক্তভোগী শিক্ষিকা নিবেদিতা দেবের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর ও অনাগত সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

 এ ব্যাপারে জানতে চাইলে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন।  শিক্ষিকার সঙ্গে শুধু কথা বলতে চেয়েছিলেন তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream