মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলেও স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে ইউটার্ন, আন্ডারপাস কিংবা র‍্যাম্পের ব্যবস্থা না রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী ও স্থানীয় যানবাহনের নিরাপদ চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মহাসড়কে ইউটার্ন নির্মাণ এবং নিরাপদ পারাপারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পান্থাপাড়া এলাকার মহাসড়কের পশ্চিম পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হয়। অথচ শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে এখানে কোনো ইউটার্ন বা বিকল্প পারাপারের ব্যবস্থা রাখা হয়নি।

 এতে করে সময় ও অর্থ দুটিই অপচয় হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, পথচারী ও স্থানীয় যানবাহনের চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুদ্দিন সরকার ভেলা, সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম সোনা, দুলু মিয়া ও সাহিদা বেগম।

এ সময় শহিদুল ইসলাম, শাকিল, শ্যামল, শফিকুল ইসলাম, আইয়ুব, মজনু, মাজম, সিরাজুল ইসলাম, মসজিদুল সরকার ও শাফিরুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পান্থাপাড়া এলাকায় দ্রুত ইউটার্ন নির্মাণ করে শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream