মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা
লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা

লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামে পৈতৃক ভিটাবাড়ির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। মৃত সালেহ উদ্দিন কবিরের রেখে যাওয়া বসতভিটা নিয়ে তাঁর প্রথম পক্ষের মেয়ে ও দ্বিতীয় স্ত্রী-সন্তানদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। এ ঘটনায় বাড়ি ছাড়ার হুমকি এবং ভূমি-সংক্রান্ত প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন দ্বিতীয় পক্ষের সন্তানরা।

অভিযোগকারী কুলসুমা আক্তার সাকির ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা সালেহ উদ্দিন কবির লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের হাজীবাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। ২০২২ সালে তিনি মারা যান। তাঁর প্রথম স্ত্রী আফসানা খানম প্রায় ৩০ বছর আগে মারা যাওয়ার পর তিনি নুর নাহার বেগমকে দ্বিতীয় বিয়ে করেন।

প্রথম সংসারে আবদুল আজিজ সৌরভ ও রাবেয়া সুলতানা সাথি নামে দুই সন্তান রয়েছেন। সৌরভ দীর্ঘ এক যুগ ধরে প্রবাসে অবস্থান করছেন। আর রাবেয়া সুলতানা সাথির বিয়ে হয়েছে এবং তিনি স্বামীর বাড়ি হাছনাবাদে বসবাস করেন।

অন্যদিকে দ্বিতীয় সংসারে কুলসুমা আক্তার সাকি, সালমা আক্তার ও নাজমা আক্তার নামে তিন কন্যাসন্তান রয়েছে। অভিযোগকারীর দাবি, জীবদ্দশায় সালেহ উদ্দিন কবির তাঁর বসতভিটার সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে দ্বিতীয় সংসারের তিন মেয়েকে দান করে যান।

তবে সালেহ উদ্দিন কবিরের মৃত্যুর চার বছর পর ২০২৬ সালে এসে প্রথম সংসারের মেয়ে রাবেয়া সুলতানা সাথি ২০১৩ সালের একটি রেজিস্ট্রি হেবা দলিল দেখিয়ে দ্বিতীয় স্ত্রী ও তাঁর মেয়েদের বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন কুলসুমা আক্তার সাকি। তিনি আরও বলেন - ‘সাথীর স্বামী আনোয়ার হোসেন যখন তখন লোকবল নিয়ে এসে আমার বৃদ্ধ মাকে হুমকি ধমকি দিচ্ছে ঘর ছেড়ে দেয়ার জন্য। ’

এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।যার নং ৬৭৯/২০২৬.  মামলার বাদী সাকির আরও অভিযোগ, জকসীন হাটের তহশিলদার জহির উদ্দিন এ বিষয়ে ভুল ও অসত্য প্রতিবেদন দিয়েছেন। এতে তাঁরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।

কুলসুমা আক্তার সাকি জানান, বসতভিটা নিয়ে বিরোধের কারণে তাঁরা বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। নিজেদের বসতবাড়িতে নিরাপত্তা ও স্বাভাবিকভাবে বসবাসের নিশ্চয়তা চান তাঁরা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আদালতের কাছে সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ন্যায়বিচার কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream