মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁর মান্দায় নৌকায় নদী পারাপারের সময় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

নওগাঁ জেলার  ঐতিহাসীক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় আত্রাই নদী পারাপারের সময় নৌকার মধ্যে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে  দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মায়ের করা মামলায় একজন বখাটে কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর  লম্পট সুজনরূপী নৌকার মাঝি গা ঢেকে  সটকে পড়েছে।  

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ ওরফে কালু। নৌকারমাঝির নাম পুষ্কর।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যাচ্ছিল নবম শ্রেণির ওই ছাত্রী। পথে পাঁঠাকাটা-আয়াপুর ঘাটে আত্রাই নদী পারাপারের জন্য সে পুষ্করের নৌকায় ওঠে। ওই নৌকায় আগে থেকেই অবস্থান করছিলেন আব্দুর রশীদ ওরফে কালু।

অভিযোগে বলা হয়, নৌকাটি নদীর মাঝখানে পৌঁছালে কালুর সহায়তায় পুষ্কর ওই ছাত্রীকে জাপটে ধরে সম্ভ্রমহানির চেষ্টা করেন।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আব্দুর রশীদ ও পুষ্করের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রশীদ ওরফে কালুকে আটক করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে  পুস্কর কে ও আটকের তৎপরতা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় নৌকায় নদী পারাপারের সময় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলার  ঐতিহাসীক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় আত্রাই নদী পারাপারের সময় নৌকার মধ্যে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে  দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মায়ের করা মামলায় একজন বখাটে কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর  লম্পট সুজনরূপী নৌকার মাঝি গা ঢেকে  সটকে পড়েছে।  

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ ওরফে কালু। নৌকারমাঝির নাম পুষ্কর।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যাচ্ছিল নবম শ্রেণির ওই ছাত্রী। পথে পাঁঠাকাটা-আয়াপুর ঘাটে আত্রাই নদী পারাপারের জন্য সে পুষ্করের নৌকায় ওঠে। ওই নৌকায় আগে থেকেই অবস্থান করছিলেন আব্দুর রশীদ ওরফে কালু।

অভিযোগে বলা হয়, নৌকাটি নদীর মাঝখানে পৌঁছালে কালুর সহায়তায় পুষ্কর ওই ছাত্রীকে জাপটে ধরে সম্ভ্রমহানির চেষ্টা করেন।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আব্দুর রশীদ ও পুষ্করের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রশীদ ওরফে কালুকে আটক করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে  পুস্কর কে ও আটকের তৎপরতা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream