মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুয়াশায় আচ্ছন্ন নওগাঁর পত্নীতলা, ব্যাহত জনজীবন

​উত্তরের জেলা নওগাঁর পত্নীতলা উপজেলায় শীতের আমেজ জেঁকে বসতে শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮:৩০ টা পেরিয়ে গেলেও উপজেলার চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। ভোর থেকেই কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, বেলা বাড়ার সাথে সাথেও সূর্যের দেখা মেলেনি।

​সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার কারণে উপজেলার প্রধান সড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার পরও বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

​হঠাৎ করে কুয়াশার এমন তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও স্কুল -কলেজগামী শিক্ষার্থীরা। শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষদের কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত ও কুয়াশা অনুভূত হচ্ছিল। তবে আজ সকাল থেকে কুয়াশার ঘনত্ব তুলনামূলক অনেক বেশি, যা আসন্ন তীব্র শীতের আগমনী বার্তা দিচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কুয়াশায় আচ্ছন্ন নওগাঁর পত্নীতলা, ব্যাহত জনজীবন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

​উত্তরের জেলা নওগাঁর পত্নীতলা উপজেলায় শীতের আমেজ জেঁকে বসতে শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮:৩০ টা পেরিয়ে গেলেও উপজেলার চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। ভোর থেকেই কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, বেলা বাড়ার সাথে সাথেও সূর্যের দেখা মেলেনি।

​সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার কারণে উপজেলার প্রধান সড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার পরও বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

​হঠাৎ করে কুয়াশার এমন তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও স্কুল -কলেজগামী শিক্ষার্থীরা। শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষদের কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত ও কুয়াশা অনুভূত হচ্ছিল। তবে আজ সকাল থেকে কুয়াশার ঘনত্ব তুলনামূলক অনেক বেশি, যা আসন্ন তীব্র শীতের আগমনী বার্তা দিচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream