প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
কুয়াশায় আচ্ছন্ন নওগাঁর পত্নীতলা, ব্যাহত জনজীবন
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
উত্তরের জেলা নওগাঁর পত্নীতলা উপজেলায় শীতের আমেজ জেঁকে বসতে শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮:৩০ টা পেরিয়ে গেলেও উপজেলার চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। ভোর থেকেই কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, বেলা বাড়ার সাথে সাথেও সূর্যের দেখা মেলেনি।সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার কারণে উপজেলার প্রধান সড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার পরও বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।হঠাৎ করে কুয়াশার এমন তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও স্কুল -কলেজগামী শিক্ষার্থীরা। শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষদের কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত ও কুয়াশা অনুভূত হচ্ছিল। তবে আজ সকাল থেকে কুয়াশার ঘনত্ব তুলনামূলক অনেক বেশি, যা আসন্ন তীব্র শীতের আগমনী বার্তা দিচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম