বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এইচএসসি ভালো ফলাফল অর্জন , চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকদের সংবর্ধনা দিল চিলাহাটি প্রেসক্লাব

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে চিলাহাটি সরকারি কলেজ। এ সাফল্যে কলেজের শিক্ষকদের সম্মাননা ও উৎসাহ দিতে ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চিলাহাটি প্রেসক্লাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চিলাহাটি ডাকবাংলোর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাধারণত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলেও শিক্ষকদের সম্মাননা জানানোর এমন উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা, নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের এই অবদানকে স্বীকৃতি দিতেই চিলাহাটি প্রেসক্লাবের এমন আয়োজন।

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নীলফামারী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটির সেক্রেটারি ও এটিএন বাংলা নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকবৃন্দসহ চিলাহাটি প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মহব্বত হোসেন বাবু, সাংবাদিক তাহমিন হক ববি, সাংবাদিক মিল্লাদুর রহমান মামুন, চিলাহাটি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ বর্মনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা হলে তাঁরা আরও বেশি অনুপ্রাণিত হবেন। চিলাহাটি সরকারি কলেজের এ অর্জন ভবিষ্যতেও শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আগামী দিনের পথচলায় আরও সাফল্য কামনা করেন আয়োজকরা।

চিলাহাটি প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এইচএসসি ভালো ফলাফল অর্জন , চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকদের সংবর্ধনা দিল চিলাহাটি প্রেসক্লাব

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream