রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বেরোবি শিক্ষকদের নেতৃত্বে

ফ্যাসিবাদী ও নিষিদ্ধ অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন, উপাচার্যের হুঁশিয়ারি

বেরোবি মিডিয়া চত্বরে মানববন্ধন করছে শিক্ষকরা। ছবি: প্রতিবেদক।

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরা। ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’ ব্যানারে ‘দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্য নিয়ে এ কর্মসূচি পালিত হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বিজয় সড়ক, কৃষ্ণচূড়া সড়কসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের উত্তর গেটে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে গবেষণা সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়েই সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। সেই অর্জন ও নতুন বাংলাদেশের স্বপ্নকে ম্লান হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসন্ত্রাস ও শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার নানা অপচেষ্টা দেখা যাচ্ছে। একটি নিষিদ্ধ সংগঠন ও অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে তিনি সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘শিক্ষকতার দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে নেমেছি। বিগত ১৫ বছরের জুলুম-নির্যাতনের পর আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছেন। এ ছাড়া সারাদেশে প্রায় এক হাজার শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাঁদের রক্ত এখনো শুকায়নি, তাঁদের আহাজারিও থামেনি। এরপরও বিভিন্ন জায়গায় নিষিদ্ধঘোষিত সংগঠনটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাতেই আমরা একত্রিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আবারও যদি আমাদের শহীদ হতে হয়, মাঠে নামতে হয়, তাহলে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে মাঠে নামব। কোনো অপশক্তিকে আমরা আশ্রয় বা প্রশ্রয় দেব না।’

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষাঙ্গনে কণ্ঠরোধ ও জবরদস্তির যে চেষ্টা চালানো হচ্ছে, তা শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক পরিবেশ, বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং মুক্তভাবে মতপ্রকাশের অধিকার অর্জন করেছে, একটি নিষিদ্ধঘোষিত সংগঠন সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করব না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই-পরবর্তী সময়ে আমরা যে কার্যক্রম শুরু করেছি, তা অব্যাহত থাকবে। কোনো অপশক্তিই আমাদের এ কার্যক্রম থেকে পিছিয়ে দিতে পারবে না।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদী ও নিষিদ্ধ অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন, উপাচার্যের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream