শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবির কলা ঝুপড়ি থেকে গাঁজাসহ স্থানীয় ব্যক্তি আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ঝুপড়ি এলাকা থেকে গাঁজাসহ লেদু মিয়া নামে এক স্থানীয় ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা দপ্তরের সদস্যরা। বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলা ঝুপড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল হামিদ কানন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লেদু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তার কাছে গাঁজা পাওয়া যায়। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেছি।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চবির কলা ঝুপড়ি থেকে গাঁজাসহ স্থানীয় ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ঝুপড়ি এলাকা থেকে গাঁজাসহ লেদু মিয়া নামে এক স্থানীয় ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা দপ্তরের সদস্যরা। বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলা ঝুপড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল হামিদ কানন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লেদু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তার কাছে গাঁজা পাওয়া যায়। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেছি।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream