মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অহিদুল ইসলাম। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদরাসার সুপার। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আল-আমীন এবং অভিভাবক সদস্য হিসেবে মো. আলমগীর হোসেনকে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী মনোনীত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ অনুমোদন কার্যকর থাকবে।
এতে আরও বলা হয়, মাদরাসার স্বার্থ ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আগামী পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান প্রজ্ঞাপনটি জারি করেন।
মতামত