মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে দর্শন বিভাগের উদ্যোগে বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনিয়া পারভীন লাকি ও সাকিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. এফ.এম.এনায়েত হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. নুসরত জাহান কাজল, অধ্যাপক ড. আকিকুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শুরভী আক্তার শাম্মী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন তৌকির আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, দর্শন বিভাগ বলতেই মানুষের মনে সক্রেটিস, প্লেটো কিংবা জ্ঞানচর্চার এক গভীর জগৎ ভেসে ওঠে। দর্শন এমন একটি বিষয়, যা মানুষকে শুধু জ্ঞান অর্জন করতে শেখায় না; বরং জ্ঞানকে বিশ্লেষণ করতে, প্রশ্ন করতে এবং জীবনের নানা বিষয় গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।

বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, বরং নিজেকে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। এ সময় তিনি শিক্ষার্থীদের সৎ, আত্মবিশ্বাসী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।

নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিময় বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি শুভকামনা জানানোর মধ্য দিয়ে আবেগ, আনন্দ ও প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চবিতে দর্শন বিভাগের উদ্যোগে বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream