মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই অঙ্গীকার আমরা রক্ষা করে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথায় নয়, কাজে বিশ্বাসী।’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থানকে তাঁরা হৃদয়ে ধারণ করেন। এক হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারেন না তাঁরা।

তিনি বলেন, যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের দমনে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, ছাত্রদল সেই পথই অনুসরণ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই অঙ্গীকার আমরা রক্ষা করে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথায় নয়, কাজে বিশ্বাসী।’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থানকে তাঁরা হৃদয়ে ধারণ করেন। এক হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারেন না তাঁরা।

তিনি বলেন, যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের দমনে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, ছাত্রদল সেই পথই অনুসরণ করবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream