মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাট সরকারি কলেজ প্রশাসনের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ

জয়পুরহাট সরকারি কলেজ প্রশাসনের দেওয়া লিখিত অনুমতি প্রত্যাহার করে শেষ মুহূর্তে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট সরকারি কলেজ শাখা।

আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখে কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। তবে প্রথমে লিখিত অনুমতি দেওয়ার পরও পরবর্তীতে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কলেজ প্রশাসন অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।

১০ নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা জানান, শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যারিয়ারবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কলেজ অধ্যক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন তারা। প্রথমে কলেজের হলরুমে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়। পরে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকের পর খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের মৌখিক সম্মতিও পাওয়া যায়।

সে অনুযায়ী ১৬ নভেম্বর তারিখ নির্ধারণ করে অধ্যক্ষকে অবহিত করা হলে তিনি পূজার ছুটির কথা উল্লেখ করে ১ নভেম্বর পুনরায় যোগাযোগ করতে বলেন। ছুটি শেষে যোগাযোগ করা হলে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ছাত্রশিবির যথাযথভাবে আবেদন জমা দিলে দীর্ঘসূত্রতার পর অধ্যক্ষ ‘নবীন বরণ’ শব্দটি নিয়ে আপত্তি জানান।

ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ‘নবীন বরণ’ অংশটি বাদ দিয়ে শুধু ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের জন্য পুনরায় আবেদন করে সংগঠনটি। পরবর্তীতে কলেজ প্রশাসন ওই আবেদনে স্বাক্ষর করে খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের লিখিত অনুমতি দেয়।

ছাত্রশিবির নেতারা আরও জানান, লিখিত অনুমতি পাওয়ার পর প্রোগ্রামের প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। শিক্ষার্থীদের নিবন্ধনের সুবিধার্থে কিউআর কোড সংবলিত রেজিস্ট্রেশন ফেস্টুন ক্যাম্পাসে স্থাপন করা হয়। কিন্তু কলেজ প্রশাসনের নির্দেশে কর্মচারীদের মাধ্যমে সেসব ফেস্টুন সরিয়ে ফেলা হয়।

পরবর্তীতে পূর্বপ্রস্তুতিমূলক একটি ডিজাইনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ লেখা থাকার বিষয়টি উল্লেখ করে অধ্যক্ষ ছাত্রশিবিরের প্রতিনিধিদের ডেকে পাঠান। এ সময় কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সম্পূর্ণ অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, লিখিত অনুমতি দেওয়ার পর এভাবে একতরফাভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা প্রশাসনিক দায়িত্বশীলতা ও স্বচ্ছতার পরিপন্থী। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তামূলক একটি কর্মসূচি বাধাগ্রস্ত হওয়া হতাশাজনক। অনুমোদিত কর্মসূচি বন্ধের পেছনে কী কারণ রয়েছে, তা কলেজ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন।

সংগঠনটির দাবি, কলেজ প্রশাসন অবিলম্বে অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করে পূর্বে দেওয়া লিখিত অনুমতি বহাল রাখবে এবং আগামী ১৬ নভেম্বর ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় ছাত্রশিবির।

তবে এ বিষয়ে কলেজ প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জয়পুরহাট সরকারি কলেজ প্রশাসনের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream