মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পরীমনির আচরণে ক্ষুব্ধ হিরো আলম, বললেন ক্ষমা চাইতে


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরীমনির আচরণে ক্ষুব্ধ হিরো আলম, বললেন ক্ষমা চাইতে
পরীমনির আচরণে ক্ষুব্ধ হিরো আলম, বললেন ক্ষমা চাইতে

আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনসহ বিভিন্ন মহলে এ নিয়ে কথা হচ্ছে।

এবার এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

এ সময় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজ যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজ আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। 

পরীমনিকে অনুরোধের সুরে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন। 

উল্লেখ্য, পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ তোলপাড় চলছে। 

বিষয় : হিরো আলম পরীমনি চিত্রনায়িকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


পরীমনির আচরণে ক্ষুব্ধ হিরো আলম, বললেন ক্ষমা চাইতে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনসহ বিভিন্ন মহলে এ নিয়ে কথা হচ্ছে।

এবার এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

এ সময় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজ যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজ আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। 

পরীমনিকে অনুরোধের সুরে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন। 

উল্লেখ্য, পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ তোলপাড় চলছে। 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream