মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিজের বয়স নিয়ে গুগলের তথ্য দেখে বিস্মিত সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের বয়স নিয়ে গুগলে দেওয়া তথ্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা। গুগলে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ থাকায় অবাক হয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে থাকা প্রোফাইলের বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। পাশাপাশি অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে ভক্তদের সহযোগিতা চান।

পোস্টে মজার ছলে সাদিয়া লেখেন, গুগলে তাঁর নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপাক্ষিক শত্রুতা রয়েছে। কারণ, সেখানে তাঁর প্রকৃত জন্মসালের চেয়ে ছয় বছর আগের তথ্য দেওয়া হয়েছে। এখন এই ভুল তথ্য কীভাবে ঠিক করা যায়, সে বিষয়ে ভক্তদের পরামর্শ চেয়েছেন অভিনেত্রী।

নিজের জন্ম সাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।

অভিনেত্রীর জানায়, তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।

বিষয় : সাদিয়া আয়মান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিজের বয়স নিয়ে গুগলের তথ্য দেখে বিস্মিত সাদিয়া আয়মান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের বয়স নিয়ে গুগলে দেওয়া তথ্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা। গুগলে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ থাকায় অবাক হয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে থাকা প্রোফাইলের বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। পাশাপাশি অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে ভক্তদের সহযোগিতা চান।

পোস্টে মজার ছলে সাদিয়া লেখেন, গুগলে তাঁর নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপাক্ষিক শত্রুতা রয়েছে। কারণ, সেখানে তাঁর প্রকৃত জন্মসালের চেয়ে ছয় বছর আগের তথ্য দেওয়া হয়েছে। এখন এই ভুল তথ্য কীভাবে ঠিক করা যায়, সে বিষয়ে ভক্তদের পরামর্শ চেয়েছেন অভিনেত্রী।

নিজের জন্ম সাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।

অভিনেত্রীর জানায়, তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream