বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নিজের বয়স নিয়ে গুগলের তথ্য দেখে বিস্মিত সাদিয়া আয়মান

নিজের বয়স নিয়ে গুগলের তথ্য দেখে বিস্মিত সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের বয়স নিয়ে গুগলে দেওয়া তথ্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা। গুগলে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ থাকায় অবাক হয়েছেন অভিনেত্রী নিজেই।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে থাকা প্রোফাইলের বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। পাশাপাশি অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে ভক্তদের সহযোগিতা চান।পোস্টে মজার ছলে সাদিয়া লেখেন, গুগলে তাঁর নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপাক্ষিক শত্রুতা রয়েছে। কারণ, সেখানে তাঁর প্রকৃত জন্মসালের চেয়ে ছয় বছর আগের তথ্য দেওয়া হয়েছে। এখন এই ভুল তথ্য কীভাবে ঠিক করা যায়, সে বিষয়ে ভক্তদের পরামর্শ চেয়েছেন অভিনেত্রী। নিজের জন্ম সাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল। অভিনেত্রীর জানায়, তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।

দুই আয়মান অবশেষে এক ফ্রেমে

একজন অভিনেত্রী সাদিয়া আয়মান, শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। দেশের দুই জনপ্রিয় তারকার নামের মিলের কারণে অনেকেই মনে করেন তারা বাস্তবের ভাই-বোন।তারা একই পরিবারের সদস্য কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন। তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নবোধক মন্তব্য হরহামেশা দেখা যায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি।সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে সে মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’ দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। অবশেষে দেখা হলো। একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

দুই আয়মান অবশেষে এক ফ্রেমে
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream