মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এসআরবি-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা ২১ হাজার টাকা

ছবি: বাংলা এফএম

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজারে যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মাজেদা খাতুনের হাসান মেডিকেল হলকে ৩ হাজার টাকা,জামিল মিয়ার নুসরাত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা,সুফিয়ান মিয়ার রাহিয়ান ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং রাজা মিয়ার মেসার্স তোফাজ্জল ট্রেডার্সকে ৮ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠান চারটিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এসআরবি-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা ২১ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজারে যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মাজেদা খাতুনের হাসান মেডিকেল হলকে ৩ হাজার টাকা,জামিল মিয়ার নুসরাত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা,সুফিয়ান মিয়ার রাহিয়ান ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং রাজা মিয়ার মেসার্স তোফাজ্জল ট্রেডার্সকে ৮ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠান চারটিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream