মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ এবং এতদিন সাঈদ খোকনকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহে রিমান্ড জরুরি বলে আবেদনে বলা হয়।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন কিশোর আব্দুল মোতালিব।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream