মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে তিন জেলায় আনসার মোতায়েন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে তিন জেলায় আনসার মোতায়েন
রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে তিন জেলায় আনসার মোতায়েন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিন জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের কারণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন তাঁরা। একই সঙ্গে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতে নজরদারি চালাচ্ছেন।

এ ছাড়া মাঠপর্যায়ে নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয় : গাজীপুর নারায়ণগঞ্জ পোশাক আনসার গোপালগঞ্জ পোশাকশিল্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে তিন জেলায় আনসার মোতায়েন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিন জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের কারণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন তাঁরা। একই সঙ্গে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতে নজরদারি চালাচ্ছেন।

এ ছাড়া মাঠপর্যায়ে নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream