মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে নারী ফুটবল দলের পাশে ইউএনও,পেলেন ক্রীড়াসামগ্রী

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী দুর্গম এলাকার হরিণছড়া চা বাগানের আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলের খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও খেলার মাঠের অভাবে নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না খেলোয়াড়রা। তাদের এই সমস্যার কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) র‍্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে দলের ২৩ জন নারী ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী।

দীর্ঘদিন পর প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা। তাদের মধ্যে নতুন করে খেলাধুলার আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

এ সময় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলা তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়তা করে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ফিনলে টি কোম্পানির রাজঘাট ডিভিশনের ডিজিএমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা,নিয়মিত অনুশীলনের সুযোগ ও একটি উপযুক্ত খেলার মাঠ পেলে আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলটি ভবিষ্যতে আরও ভালো করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে নারী ফুটবল দলের পাশে ইউএনও,পেলেন ক্রীড়াসামগ্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী দুর্গম এলাকার হরিণছড়া চা বাগানের আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলের খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও খেলার মাঠের অভাবে নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না খেলোয়াড়রা। তাদের এই সমস্যার কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) র‍্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে দলের ২৩ জন নারী ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী।

দীর্ঘদিন পর প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা। তাদের মধ্যে নতুন করে খেলাধুলার আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

এ সময় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলা তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়তা করে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ফিনলে টি কোম্পানির রাজঘাট ডিভিশনের ডিজিএমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা,নিয়মিত অনুশীলনের সুযোগ ও একটি উপযুক্ত খেলার মাঠ পেলে আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলটি ভবিষ্যতে আরও ভালো করবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream