সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডাঃ উষার আহবানে সাড়া দিয়ে ভৈরব নদ পরিষ্কারে এগিয়ে আসে সেচ্ছাসেবকদল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডাঃ উষার আহবানে সাড়া দিয়ে ভৈরব নদ পরিষ্কারে এগিয়ে আসে সেচ্ছাসেবকদল

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। ডাক্তার ঊষার আহ্বানে সাড়া দিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় অর্ধশতাধিক নেতাকর্মী নদে নেমে কচুরিপানা অপসারণ কর্মসূচিতে অংশ নেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ সময় নেতাকর্মীরা সম্মিলিতভাবে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, আসলাম শেখ ও শামীম আক্তার। এছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, সাধারণ সম্পাদক সাইফুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভৈরব নদ শুধু একটি জলধারা নয়, এটি যশোরের ঐতিহ্য, ইতিহাস ও জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিনের কচুরিপানা ও দূষণ থেকে নদটিকে মুক্ত করে আবারও প্রাণচঞ্চল করে তোলাই তাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, নদ-নদী ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি সংগঠনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। ভৈরব নদকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


ডাঃ উষার আহবানে সাড়া দিয়ে ভৈরব নদ পরিষ্কারে এগিয়ে আসে সেচ্ছাসেবকদল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। ডাক্তার ঊষার আহ্বানে সাড়া দিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় অর্ধশতাধিক নেতাকর্মী নদে নেমে কচুরিপানা অপসারণ কর্মসূচিতে অংশ নেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ সময় নেতাকর্মীরা সম্মিলিতভাবে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, আসলাম শেখ ও শামীম আক্তার। এছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, সাধারণ সম্পাদক সাইফুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভৈরব নদ শুধু একটি জলধারা নয়, এটি যশোরের ঐতিহ্য, ইতিহাস ও জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিনের কচুরিপানা ও দূষণ থেকে নদটিকে মুক্ত করে আবারও প্রাণচঞ্চল করে তোলাই তাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, নদ-নদী ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি সংগঠনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। ভৈরব নদকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream