বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ আক্তার হোসেন নয়নকে সভাপতি এবং মোঃ দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১৪ নভেম্বর বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মোহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম সফরুল স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্যাডে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ সরদার।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে কৃষক দলকে আরও সুসংগঠিত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে ভালোবাসা, আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি করার অঙ্গীকার করেন তাঁরা।
এদিকে উজিরপুর উপজেলা কৃষক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতামত