রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সর্ব পূর্বের  ঘুপসী বা ঘূগসী  বিলের পশ্চিম ধার ঘেঁসে অবস্থিত আমাইড় ইউনিয়নের চকভবানী বা দেগাঁও  মৌজার  ঐতিহাসিক  যোগীর স্থান  বা যোগীর ঘোপের প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে গত  কাল ১৪/১১/২৬  শনিবার ।

বিশেষ ভাবে প্রকাশ থাকে যে, সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে ঐতিহাসিক এই সনাতন ধর্মীয় যোগীদের  সাধনপীঠের সম্পত্তি সংরক্ষণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকার সকল জাতির  আবাল- বৃদ্ধ - বনিতা। 

জানা যায়,গত শনিবার  সকাল ১১টায়  দেগাঁও মন্দির সংলগ্ন  এলাকাবাসীদের  আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ঐতিহাসিক যোগীর ঘোপ প্রাঙ্গণে এই মহানুভবতা সম্পন্ন মানববন্ধন  কর্মসূচী  পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্তসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ঐতিহাসিক যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে।  ইতি পূর্বে  স্বর্গগতা ম্যাডাম জিয়ার প্রথম দিকের শাসনামলে  চাঁপাই বা সাপাহার অঞ্চলের উঠতি বা দি ওড়া  ( দেউরা)  গন এসে বহু জমি জিরাৎ নিজ নামে করিয়ে নিয়েছেন, সেগুলো অদ্যাবধি উদ্বার হয় নাই। এই নিয়ে বহু মামলা - মোকদ্দমা, প্রান হানি, খুন - খারাপী হয়ে গেছে, কিন্তু জমি উদ্ধার হয় নাই। আজ এতকাল পরে আবারো সেই উদ্দেশ্যেই  এলাকাবাসী সোচ্চার। তাঁরা বলেন, যোগীর ঘোপ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার প্রাচীন নাথধর্ম, সাধন-সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ  গ্রহনের  আহবান জানান। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ঐতিহ্য বহন করে আসছে  এই যোগীর ঘোপ। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির অনন্য নিদর্শন এই সাধনপীঠে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির, শিব মন্দিরসহ একাধিক উপাসনালয় এবং নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।

প্রতি বছর ১০ থেকে ১২ বৈশাখ তিন দিনব্যাপী এখানে গোরক্ষনাথ ও বিমলা দেবীর মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, যোগীর ঘোপের অধীনে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে।  ক্রমশঃ মন্দিরের সম্পত্তি হ্রাস  পেতে চলেছে। এসব সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগে  গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধন থেকে দেবোত্তর সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ, অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং ঐতিহাসিক যোগীর ঘোপের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণ কারীরা । 

প্রয়োজন এখানে আবার হিন্দু বসতি স্থাপনে ও উদগ্রীব এলাকাবাসী। বর্ষাকালে এই যোগীর ঘোপ  বা  যোগীর স্থান কে ঘূপসী বা ঘূগসী বিল বিধৌত  মহাপবিত্রা ঘূপসী বা ঘূপসী কন্যা ব'লে প্রতিয়মান হয়। বিশেষ করে  ভ্রমন পিপাসু গন প্রমত্তা বরষায় চান্দিরার বন থেকে  কিংবা দূরের  ডিঙ্গি নৌকা এই স্থান কে সেটিই মনে  হয়ে মনের মুকুরে ভেসে উঠবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream