রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪, গুরুতর আহত ৩৭০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪, গুরুতর আহত ৩৭০
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে ১৭৬টি হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন পুলিশ সদস্য। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, দায়িত্ব পালন, আসামি গ্রেপ্তার, নিয়মিত টহল কিংবা বিভিন্ন আন্দোলন পরিস্থিতিতে এসব হামলার ঘটনা ঘটেছে। কোথাও পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে।

রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এমন ঘটনা ঘটছে। এতে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের।

তবে পুলিশ সদরদপ্তর বলছে, এসব হামলায় পুলিশের মনোবল দুর্বল হবে না। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল শক্ত রয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পুলিশকে দমিয়ে রাখা সম্ভব নয়। নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা।

অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংসতা বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা উদ্বেগজনক। দেশের নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ন্যূনতম ঐক্য থাকা জরুরি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, চেকপোস্ট স্থাপন এবং টহল টিমের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪, গুরুতর আহত ৩৭০

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream