রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৬ দিন ধরে শূন্যরেখায় রাষ্ট্রহীন এক নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টার শিকার এক নারী সমাধান না হওয়ায় ৬ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। টানা রোদ আর রাতের কুয়াশা উপেক্ষা করে তিনি সেখানেই দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে বেঁচে আছেন তিনি।

রোববার  ১১টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। মানবিক দিক বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন।
জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৬ দিন ধরে শূন্যরেখায় রাষ্ট্রহীন এক নারী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টার শিকার এক নারী সমাধান না হওয়ায় ৬ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। টানা রোদ আর রাতের কুয়াশা উপেক্ষা করে তিনি সেখানেই দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে বেঁচে আছেন তিনি।

রোববার  ১১টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। মানবিক দিক বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন।
জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream