রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। তবে মুক্তির পর দেশের সিনেমা হলে দর্শকদের কাছ থেকে তেমন সাড়া পায়নি ছবিটি। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে বড় স্বীকৃতি অর্জন করেছে সিনেমাটি।

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) ৩১তম আসরের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’। এই বিভাগে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি সিনেমা প্রতিযোগিতা করবে। সেখানে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করবে ‘বনলতা সেন’।

কবি জীবনানন্দ দাশের জীবনদর্শন ও কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ছবিতে বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার।

এ ছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়াকে সিনেমাটির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

কেরালা উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার ‘বনলতা সেন’ও হয়তো কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি। কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে ‘বনলতা সেন’ জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি। শেষ পর্যন্ত কেরালা উৎসবের মধ্য দিয়ে ‘বনলতা সেন’-এর আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।”

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। এতে বাংলাদেশের ‘বনলতা সেন’ সিনেমাকে লড়তে হবে বিশ্বখ্যাত নির্মাতাদের কাজের সঙ্গে। প্রতিযোগিতার এই তালিকায় রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, বার্লিন উৎসবে জোড়া পুরস্কার জেতা ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো চলচ্চিত্র উৎসব মাতানো ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’।

বিষয় : সিনেমা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream