রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাকিস্তানের কৌশলে আটকে গেল বাংলাদেশ, ডুলিকে নিয়ে সমালোচনা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের পেছনে কোচ নলবার্তো সোলানোর কৌশল বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন সাবেক জাতীয় দলের সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।

মিন্টুর মতে, পাকিস্তানের কোচ মাঝমাঠে শক্ত রক্ষণব্যূহ তৈরি করে বাংলাদেশের আক্রমণ থামিয়ে দিতে সক্ষম হয়েছেন। ৫-৩-২ কিংবা ৫-৪-১ ফরমেশনে দল সাজিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করা কঠিন করে তোলেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের এই কৌশল ভাঙতে বাংলাদেশের কোচ টমাস ডুলির পক্ষ থেকে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যায়নি বলে মনে করেন মিন্টু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোকে তাঁর কৌশলগত পরিকল্পনার জন্য যথেষ্ট কৃতিত্ব দেওয়া হচ্ছে না। মাঝমাঠে নিচু রক্ষণব্যূহ তৈরি করে তিনি দারুণভাবে বাংলাদেশকে আটকে দিয়েছেন।

মিন্টু আরও মনে করেন, পাকিস্তানের এমন কৌশলের বিপরীতে বাংলাদেশের কোচ ডুলির কার্যকর কোনো পরিকল্পনা না থাকা হতাশাজনক।

তিনি আরও ব্যাখ্যা দেন, ‘ইকবালের মতো সেন্টার ব্যাকদের মান ও শারীরিক শক্তিমত্তা এবং তাদের রক্ষণাত্মক দেয়াল বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছিল! সোলানো আবারও এক দুর্দান্ত পরিকল্পনা উপহার দিলেন, আর ডুলির কোনও ধারণাই নেই, কীভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সাজাতে হয়! বাংলাদেশ ফুটবলে এক লজ্জাজনক পরাজয়! স্মরণ রাখবেন: ফুটবল হলো কোচের খেলা। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি ভয়ানক ও হতাশার রাত।’

বিষয় : বাংলাদেশ ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কৌশলে আটকে গেল বাংলাদেশ, ডুলিকে নিয়ে সমালোচনা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের পেছনে কোচ নলবার্তো সোলানোর কৌশল বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন সাবেক জাতীয় দলের সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।

মিন্টুর মতে, পাকিস্তানের কোচ মাঝমাঠে শক্ত রক্ষণব্যূহ তৈরি করে বাংলাদেশের আক্রমণ থামিয়ে দিতে সক্ষম হয়েছেন। ৫-৩-২ কিংবা ৫-৪-১ ফরমেশনে দল সাজিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করা কঠিন করে তোলেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের এই কৌশল ভাঙতে বাংলাদেশের কোচ টমাস ডুলির পক্ষ থেকে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যায়নি বলে মনে করেন মিন্টু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোকে তাঁর কৌশলগত পরিকল্পনার জন্য যথেষ্ট কৃতিত্ব দেওয়া হচ্ছে না। মাঝমাঠে নিচু রক্ষণব্যূহ তৈরি করে তিনি দারুণভাবে বাংলাদেশকে আটকে দিয়েছেন।

মিন্টু আরও মনে করেন, পাকিস্তানের এমন কৌশলের বিপরীতে বাংলাদেশের কোচ ডুলির কার্যকর কোনো পরিকল্পনা না থাকা হতাশাজনক।

তিনি আরও ব্যাখ্যা দেন, ‘ইকবালের মতো সেন্টার ব্যাকদের মান ও শারীরিক শক্তিমত্তা এবং তাদের রক্ষণাত্মক দেয়াল বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছিল! সোলানো আবারও এক দুর্দান্ত পরিকল্পনা উপহার দিলেন, আর ডুলির কোনও ধারণাই নেই, কীভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সাজাতে হয়! বাংলাদেশ ফুটবলে এক লজ্জাজনক পরাজয়! স্মরণ রাখবেন: ফুটবল হলো কোচের খেলা। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি ভয়ানক ও হতাশার রাত।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream