বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘এ’-এর সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে দলটি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে ধরতে পারেননি। বল চলে আসে বক্সের মধ্যে থাকা সামিত সোমের সামনে।

সামিতের প্রথম শট শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে দ্বিতীয়বার শট নিয়ে জালে পাঠান তিনি। এতে গোলের আনন্দে মেতে ওঠে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকরা।

চার গোলের বড় জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনালে ওঠার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।

এদিকে, প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন হামজা। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল সোজা জালে প্রবেশ করে।

হামজার এই দৃষ্টিনন্দন গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারির হাজারো দর্শক। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে ফারহান অবিশ্বাস্য গোল করেন।

শেষ দিকে ৮৭ মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দৌড়ে এক প্রতিপক্ষকে পেছনে ফেলে তার নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণতা পায় বাংলাদেশের বড় জয়।

আগামী ১৪ নভেম্বর রাত আটটায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

বিষয় : বাংলাদেশ শ্রীলঙ্কাকা গোলবন্যা ভাসাল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘এ’-এর সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে দলটি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে ধরতে পারেননি। বল চলে আসে বক্সের মধ্যে থাকা সামিত সোমের সামনে।

সামিতের প্রথম শট শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে দ্বিতীয়বার শট নিয়ে জালে পাঠান তিনি। এতে গোলের আনন্দে মেতে ওঠে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকরা।

চার গোলের বড় জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনালে ওঠার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।

এদিকে, প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন হামজা। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল সোজা জালে প্রবেশ করে।

হামজার এই দৃষ্টিনন্দন গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারির হাজারো দর্শক। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে ফারহান অবিশ্বাস্য গোল করেন।

শেষ দিকে ৮৭ মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দৌড়ে এক প্রতিপক্ষকে পেছনে ফেলে তার নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণতা পায় বাংলাদেশের বড় জয়।

আগামী ১৪ নভেম্বর রাত আটটায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream