বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি
শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে তিনি মিথ্যা বলেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। একই সঙ্গে এ বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে লেখেন, অপেক্ষা করুন। আমির হামজার ঘটনার প্রমাণ দেখেননি কি? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার জবাব খুব শিগগিরই পাবেন।

রাশেদ খানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।

তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

বিষয় : ডা. শফিকুর রহমান রাশেদ খাঁন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে তিনি মিথ্যা বলেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। একই সঙ্গে এ বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে লেখেন, অপেক্ষা করুন। আমির হামজার ঘটনার প্রমাণ দেখেননি কি? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার জবাব খুব শিগগিরই পাবেন।

রাশেদ খানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।

তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream