বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা হাজী মাহমুদ্দিন মার্কেটের গুনটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। কারখানার মালিকের দাবি, এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মালিক সোহেল রানা জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা মেশিন চালিয়ে কাজ করছিলেন। হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কারখানায় থাকা তুলা ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।কারখানাটিতে গার্মেন্টসের বর্জ্য প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো।অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা হাজী মাহমুদ্দিন মার্কেটের গুনটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। কারখানার মালিকের দাবি, এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মালিক সোহেল রানা জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা মেশিন চালিয়ে কাজ করছিলেন। হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কারখানায় থাকা তুলা ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।কারখানাটিতে গার্মেন্টসের বর্জ্য প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো।অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream