বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাজীগঞ্জে পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাজীগঞ্জে পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ
হাজীগঞ্জে পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর আঘাতের চিহ্ন থাকার দাবি করেছে পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন।

পরিবারের সদস্য ও নিহতের ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, দুলাল মিয়াজীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম দেখা গেছে। এসব আঘাতের ধরন ও মৃত্যুর পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে তিনি কীভাবে এবং কারও হামলার শিকার হয়ে মারা গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে পুকুর থেকে সাবেক এই জনপ্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাজীগঞ্জে পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream