বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহে জীবিকা চলে ৩০০ মানুষের

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গ্রামগুলোতে পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন দুই থেকে তিনশ মানুষ। বছরের তিন থেকে চার মাস তাঁরা এ কাজে যুক্ত থাকেন। পাহাড়ি এলাকায় এ সময়ে বিকল্প কাজের সুযোগ কম থাকায় কারও কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারও প্রধান পেশা। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে বনের গভীরে কিংবা উঁচু গাছে উঠে পিঁপড়ার ডিম সংগ্রহে ব্যস্ত থাকেন তাঁরা।

‎গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন দেশীয় গাছে বাসা বাঁধে একধরনের বড় লাল পিঁপড়া। ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা নিজেদের লালা দিয়ে জোড়া লাগিয়ে বাসা তৈরি করে পিঁপড়াগুলো। পাতার সমন্বয়ে তৈরি এসব বাসার ভেতরেই থাকে তাদের ডিম।

‎বছরের নির্দিষ্ট মৌসুমে পিঁপড়ার ডিম সংগ্রহকে কেন্দ্র করে কর্মব্যস্ত হয়ে ওঠে সীমান্তবর্তী পাহাড়ি জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত সংগ্রহকারীরা বনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডিম সংগ্রহ করেন। পরে বিকেলের দিকে বসে ডিম কেনাবেচার হাট। উপজেলার সমশ্চূড়া, রামচন্দ্রকুড়া, বাকাকুড়া ও গজনীসহ পাহাড়সংলগ্ন গ্রামগুলোতে এখন চলছে এই কর্মযজ্ঞ।

‎‎সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। স্থানীয় বাজারে এসব ডিম প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। পরে কার্টনে ভরে সেগুলো পাঠানো হয় মহাজনদের কাছে।

‎‎পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বিশেষ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার পাশাপাশি বেড়ে যায় দামও। এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও পিঁপড়ার ডিমের ব্যবহার রয়েছে। পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে কার্টনে ভরে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন বড় শহরের খুচরা দোকানগুলোতে পাঠিয়ে দেন।

‎‎ডিম সংগ্রাহক অনন্ত সাহা বলেন, ‘আগে পাহাড়ে প্রচুর ডিম পাওয়া যেত। এখন গাছপালা কমে যাওয়ায় বাসাও কমে গেছে। তবু আয়-রুজির আশায় প্রতিদিন ভোর থেকে ডিম খুঁজে বেড়াই।’

‎ডিম সংগ্রহের কাজটি বেশ কষ্টসাধ্য জানিয়ে মহা কোচ বলেন, ‘পিঁপড়ার কামড়ে ম্যালা কষ্ট হয়। কিন্তু আয় আর সংসারের কথা ভেবে সহ্য করা লাগে। এখন এ কষ্ট সইয়া গেছে।’

‎‎স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন (৪২) বলেন, ‘আমরা স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান থাকে সবচেয়ে বেশি, তখন বিক্রিও ভালো হয়।’

‎‎তবে এই জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ঝুঁকি। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড়ের শিকার হওয়ার পাশাপাশি বনের মধ্যে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের আশঙ্কাও থাকে। এসব প্রতিকূলতা উপেক্ষা করেই ডিম সংগ্রহ ও বিক্রির মাধ্যমে সংসারের খরচ চালাচ্ছেন গারো পাহাড়ের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ। অনেক পরিবারের আয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছে এই মৌসুমি পেশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহে জীবিকা চলে ৩০০ মানুষের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream