বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময়

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও ফলপ্রসূ ও আত্মবিশ্বাসী করে তুলতে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরীক্ষার্থীদের পড়াশোনার বর্তমান অবস্থা, প্রস্তুতির ঘাটতি, বিষয়ভিত্তিক সমস্যা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য করণীয় নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।

আলোচনায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে দুর্বলতা, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী হওয়ার বিষয়ে তারা তাদের মতামত জানান। অ্যালামনাই নেতৃবৃন্দ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শুধু মুখস্থ নয়, বুঝে পড়া, নিয়মিত অনুশীলন, সঠিক সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের ভয় না পেয়ে লক্ষ্য ঠিক করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন —মো. মোজাম্মেল হক লিটন  সভাপতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।

জনাব জসিম উদ্দিন তুষার, সদস্য, বান্দরবান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।

এন এ জাকির ও আহসান উল আলম রুমু সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।

সভা শেষে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক মডেল টেস্ট, বিষয়ভিত্তিক গাইডলাইন ও মোটিভেশনাল সেশনের আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

অ্যালামনাই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা আরও ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream