বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসতভিটার জমি দখল করে টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. বশির আহমেদ লস্কর ও তাঁর স্ত্রী হালিমা আক্তার পপির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সাহিদা আক্তার। একই সঙ্গে দুই মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগও করেছেন তিনি।

‎লিখিত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের বাসিন্দা সাহিদা আক্তারের বসতভিটার একটি অংশ জোরপূর্বক দখল করে টিনের বেড়া দেওয়া হয়েছে। অভিযুক্ত বশির আহমেদ লস্কর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।

‎সরেজমিনে জানা যায়, মালখানগর ইউনিয়নের কাজিরবাগ মৌজার আরএস ১৯ নম্বর খতিয়ানের ১০১ নম্বর দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সংশ্লিষ্ট জমির দলিল ও মালিকানার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, হালিমা আক্তার পপি তাঁর চাচা কাজী সাহানেওয়াজ হোসেনের কাছ থেকে ক্রয়সূত্রে ৩ শতাংশ ৫০ অযুতাংশ জমির মালিক হন। অন্যদিকে তাঁর মা তাহমিনা বেগমের পৈতৃক ওয়ারিশসূত্রে পাওয়া ১ শতাংশ ৩৬ অযুতাংশ জমি ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ৭৭৮ নম্বর দলিলমূলে তাঁর ভাই কাজী মোয়াজ্জেম হোসেনের কাছে বিক্রি করা হয়। পরবর্তী সময়ে হালিমা আক্তার পপি ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া জমির নামজারি করেন ৪ শতাংশ ১৫ অযুতাংশ।

‎ভুক্তভোগী পক্ষের দাবি, বশির আহমেদ লস্কর ও তাঁর স্ত্রী মোট ৯ শতাংশ ৬৫ অযুতাংশ জমি দখলে রেখেছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

‎স্থানীয় কয়েকজনের অভিযোগ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা হওয়ায় বশির আহমেদ লস্কর নিজের প্রভাব খাটাচ্ছেন। তাঁর স্ত্রী হালিমা আক্তার পপির নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

‎ভুক্তভোগী সাহিদা আক্তার জানান, বিষয়টি সমাধানের জন্য ইউএনও তাঁকে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে কার্যালয়ে উপস্থিত হতে বলেছিলেন। কিন্তু নির্ধারিত তারিখের আগেই অভিযুক্ত পক্ষ তাঁদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। তাঁর অভিযোগ, ইউএনওর সঙ্গে দেখা করতে গিয়ে সারাদিন কার্যালয়ের বাইরে অপেক্ষা করতে হয়েছে। পরে ফোনে যোগাযোগ করে ইউএনওর সঙ্গে দেখা করেন। আটজনের বিরুদ্ধে মামলা হওয়ায় তাঁরা আরও বিপাকে পড়েছেন। এ অবস্থায় বসতভিটার জায়গা থেকে টিনের বেড়া অপসারণ, জমি দখলমুক্ত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

‎অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্কর বলেন, ‘আমি কারও জায়গা দখল করিনি। সাহিদা আক্তার আমার মামি হন। তিনি ও তাঁর দুই মেয়ে তাঁদের সম্পত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পিন্টু কাজীর কাছে বিক্রি করে দিয়েছেন। তাঁদের একমাত্র ছেলে দক্ষিণ কোরিয়ায় থাকেন। ছেলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। ছেলে পিটিশন করেছে, এতে আমার কী করার আছে? বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে আমার কোনো দোষ নেই।’

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘এটি জমিসংক্রান্ত বিষয়। আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি অবগত আছি।’

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream