বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজনগরে গাছে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ



রাজনগরে গাছে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
ছবি: প্রতীকী

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা,এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান,ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


রাজনগরে গাছে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা,এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান,ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) চলমান রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream