বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্রসফায়ারে দুজনকে হত্যার মামলায় হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্রসফায়ারে দুজনকে হত্যার মামলায় হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারের নামে দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের নেতৃত্ব দেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ। অন্য সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরা শেষ হওয়ার পর আদালত যুক্তিতর্কের জন্য ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন। মামলার ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির। তার জেরার মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হলো।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

মামলার চার আসামির মধ্যে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ পলাতক রয়েছেন।

এ মামলার ভুক্তভোগী আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। গত ২০ মে হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগ, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এ কারণে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের আরও দাবি, পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেফতার করে উজিরপুর থানা পুলিশ। পরে তৎকালীন এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে নিয়ে ক্রসফায়ারের নাটক সাজানো হয়। সেখানে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ক্রসফায়ারে দুজনকে হত্যার মামলায় হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream