বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মদনে আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় শিক্ষকের মৃত্যুদন্ড

নেত্রকোণার মদনে কওমি মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ মামলার অপর আসামি তার ভাই মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকায় হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমানুল্লাহ মাহমুদী। মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় শিক্ষক আমানুল্লাহ শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করালে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ও তার ভাই মামুন মিয়াকে আসামি করে মামলা করেন।

মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়।

এদিকে আদালতের নির্দেশে অন্তঃসত্ত্বা শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদীর ডিএনএ মিলে যাওয়ার রিপোর্ট আসে। 

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৭ আগস্ট মদন থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আমানুল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়।

গত ২৮ অক্টোবর আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। অবশেষে বুধবার আদালত প্রধান আসামি আমানুল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের  রায় প্রদান করেন । মামলার অপর আসামি মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মদনে আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় শিক্ষকের মৃত্যুদন্ড

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream