মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুয়াডাঙ্গায় অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি  আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে গোপন বৈঠক করছিলেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি  আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে গোপন বৈঠক করছিলেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream