পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় স্পিড ট্রাস্টের ফিল্ড অফিস চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক মো. ইকবাল হোসেন, তথ্য আপা কর্মকর্তা মোসা. মরিয়ম বেগম ও ইউপি সদস্য আনোয়ার হোসেন খান।
স্পিড ট্রাস্টের মিশন হেড শামসুল ইসলাম দীপুর সভাপতিত্বে সভায় ধারণাপত্র পাঠ করেন ল্যান্ড রাইটস ইয়ুথ গ্রুপের লিডার ইশিতা জাহান মুক্তা। এএলআরডির সহযোগিতায় স্পিড ট্রাস্ট ও জন সমবায় গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।
এতে বক্তব্য দেন জন সমবায় গ্রুপের লিডার পারভীন বেগম, তাসলিমা বেগম ও খাদিজা বেগম প্রমুখ।
আলোচনা সভায় প্রান্তিক পর্যায়ে সমবায়ভিত্তিক কৃষি উদ্যোগ, সংগঠনের কার্যক্রম এবং সমবায়ের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতামত