মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
ঘটনাটি ঘটেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকার ধলেশ্বরী নদীতে।
স্থানীয়রা জানান, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা মাদ্রাসা সংলগ্ন ধলেশ্বরী নদীতে সোমবার সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে সিংগাইর থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। পুলিশের ধারণা উদ্ধার করা গলিত লাশের পরিচয় জানা যায়নি তবে কে বলা কারা হত্য করে নদীতে ফেলে যায় ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কারন উদঘাটনে আমরা কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত