মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে ৬৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরে ৬৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
উজিরপুরে ৬৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

“আজকের মেধাবী শিক্ষার্থীরাই উদ্যম ও স্বপ্নকে সঙ্গে নিয়ে একদিন দেশ ও জাতির কর্ণধার হবে।” শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

বরিশালের উজিরপুরে এ প্লাস (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ১০ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উজিরপুর এপিডি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ প্লাস (এ+) অর্জনকারী মোট ৬৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উজিরপুরে ৬৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream