মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে হবে।

আলোচনা সভা শেষে ৩৯ জন সমবায়ীর প্রত্যেককে ৮০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে হবে।

আলোচনা সভা শেষে ৩৯ জন সমবায়ীর প্রত্যেককে ৮০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream