ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন আনুমানিক ১০ থেকে ২০টি পাখি মারা যাচ্ছে।
এভাবে পাখি মৃত্যুর ঘটনা অব্যাহত থাকলে একসময় শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, যা পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। বটতলা বাজারের ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে দেশ থেকে অনেক প্রজাতির পাখি হারিয়ে গেছে। এভাবে প্রতিদিন পাখি মারা যেতে থাকলে একসময় শালিক পাখিও হারিয়ে যেতে পারে। দৈনিক আমার দেশ প স্বাধীন চ্যানেল সম্পর্কেত্রিকার সাংবাদিক ও ইউপি সদস্য ফয়সাল আহমেদ মিঠু বলেন, জীববৈচিত্র্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা যারা পাখিপ্রেমী, তারা চাই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। সমাজসেবক হায়দার সিকদার বলেন, পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। পাখি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আলহাজ্ব কালু হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক মোঃ তাওহীদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় শালিকসহ অন্যান্য পাখির গুরুত্ব অপরিসীম। এভাবে পাখি মারা যেতে থাকলে একসময় শালিকসহ অনেক প্রজাতির পাখি হারিয়ে যেতে পারে। তাই এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এদিকে পাখির মৃত্যু বন্ধে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত