রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস: 

খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন,বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। আজ সমাজে সবচেয়ে বড় অভাব হল সৎ নেতৃত্বের। সমাজের যারা পরিচালক আছেন তারা যদি সৎ, ঈমানদার, ভালো মানুষ হতেন তাহলে সমাজে এত কষ্ট মানুষের হতো না।খাদ্যদ্রব্যে মানুষ ভেজাল দিতে পারত না। অন্যায়, অবিচার, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলো চলতো না। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারত'।  

তিনি ৮ নভেম্বর রবিবার বিকালে নগরীর ফুলবাড়িগেট দলীয় কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

যোগীপোল ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মী সমাবেশের আয়োজনে সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমীর ও থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের দৌলতপুর ও খানজাহান আলী থানার আংশিক আমীর মাওলানা মোশাররফ আনসারী,

সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জামায়াতের মহানগর ব্যবসায়ীনেতা আজিজুর রহমান স্বপন, ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের যোগীপোল ইউনিয়নে শাখার সেক্রেটারি সরদার আল আমিন।

সমাবেশ শেষে প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন ইউপি নির্বাচনে দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে 

ইউনিয়ন শাখার আমীর ও থানা সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজের নাম ঘোষণা করেন।

বিষয় : জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস: 

খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন,বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। আজ সমাজে সবচেয়ে বড় অভাব হল সৎ নেতৃত্বের। সমাজের যারা পরিচালক আছেন তারা যদি সৎ, ঈমানদার, ভালো মানুষ হতেন তাহলে সমাজে এত কষ্ট মানুষের হতো না।খাদ্যদ্রব্যে মানুষ ভেজাল দিতে পারত না। অন্যায়, অবিচার, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলো চলতো না। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারত'।  

তিনি ৮ নভেম্বর রবিবার বিকালে নগরীর ফুলবাড়িগেট দলীয় কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

যোগীপোল ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মী সমাবেশের আয়োজনে সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমীর ও থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের দৌলতপুর ও খানজাহান আলী থানার আংশিক আমীর মাওলানা মোশাররফ আনসারী,

সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জামায়াতের মহানগর ব্যবসায়ীনেতা আজিজুর রহমান স্বপন, ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের যোগীপোল ইউনিয়নে শাখার সেক্রেটারি সরদার আল আমিন।

সমাবেশ শেষে প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন ইউপি নির্বাচনে দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে 

ইউনিয়ন শাখার আমীর ও থানা সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজের নাম ঘোষণা করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream